রাণীনগরে মরিচের ভালো ফলন

আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ২১:৪১

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা

রাণীনগর উপজেলার ছোট যমুনা ও আত্রাই নদীর পাড়ে মরিচের ভালো ফলন হয়েছে। একই সঙ্গে দাম ভালো পাওয়ায় খুশি স্থানীয় কৃষকরা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ২০০ বিঘা জমিতে মরিচের চাষ হয়েছে। চাষি একরামুল বলেন, আত্রাই নদীর তীরে এক বিঘা জমিতে মরিচ চাষ করতে ১৫ হাজার টাকা খরচ হয়েছে। ইতিমধ্যে ৩০ হাজার টাকার মরিচ বিক্রি করেছি। আরো ২০ হাজার টাকার মরিচ বিক্রি করতে পারব। উপজেলা কৃষিবিদ শহীদুল ইসলাম বলেন, চলতি মৌসুমে মরিচ গাছে রোগবালাইয়ের আক্রমণ কম হয়েছে। ফলে ফলন ভালো হয়েছে।