লোহাগাড়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ২১:৪২

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা

লোহাগাড়ায় অজ্ঞাত এক নারীর (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আমিরাবাদ খালেকের দোকান এলাকা হতে লাশটি উদ্ধার করা হয়। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, সড়কের পাশে লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করে।