চরফ্যাশনে মাথাবিহীন দুই ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ২১:৪২

চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা

চরফ্যাশনের একটি পরিত্যক্ত বাগান থেকে মাথাবিহীন অগ্নিদগ্ধ দুুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার আসলামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডস্থ সুন্দরী ব্রিজ সংলগ্ন স্থানীয় দুলাল ভুঁইয়ার পরিত্যক্ত বাগান থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শী মোস্তাফিজুর রহমান জানান, তিনি ঐ বাগানের পাশে গরু চড়াতে গিয়ে মাথা ছাড়া অগ্নিদগ্ধ দুটি লাশ দেখে বাগানের মালিক দুলাল ভুঁইয়াকে খবর দেন। পরে দুলাল ভুঁইয়া পুলিশকে খবর দেয়। চরফ্যাশন থানার ওসি মনির হোসেন মিয়া জানান, খবর পেয়ে বিকেলে অগ্নিদগ্ধ লাশ দুটি উদ্ধার করা হয়। তবে লাশের মাথা না থাকায় এবং অগ্নিদগ্ধ হওয়ায় তাদেরকে শনাক্ত করা যায়নি। লাশ দুটি ডিএনএ টেস্টের জন্য পাঠানো হবে।