বরিশালের রাস্তায় জীবাণুনাশক স্প্রে

আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ২১:৪২

বরিশাল অফিস

বরিশালে লকডাউনের চতুর্থ দিনে বৃহস্পতিবার রাস্তায় জীবাণুনাশক পানি স্প্রে করেছে জেলা প্রশাসন।

সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জীবাণুনাশক পানি স্প্রে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। পরে ফায়ার সার্ভিসের একটি গাড়ি দিয়ে নগরীর প্রধান প্রধান সড়কে জীবাণুনাশক পানি স্প্রে করা হয়। করোনার সংক্রমণ ঠেকাতে এবং জনগণের স্বাস্থ্য সুরক্ষায় জেলা প্রশাসনের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।