নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা
নাগেশ্বরীতে ৬৮ কেজি গাঁজাসহ তিন জনকে আটক করেছে পুলিশ। বুধবার মধ্যরাতে পৌরসভার বাবুর হাট বাহারবন্দ গ্রাম থেকে তাদের আটক করা হয়। নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি পুলিশ নিয়ে বাবুর হাট বাহারবন্দ গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় ফাঁকা রাস্তায় ৬৮ কেজি গাঁজাসহ সন্তোষপুর ইউনিয়নের গাগলাধার দোলা মাঝিটারী গ্রামের শাহআলম, বাবু মিয়া ও রঞ্জিত্ বিশ্বাসকে আটক করা হয়। বৃহস্পতিবার তাদের কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।
