চকরিয়ায় যুবকের লাশ উদ্ধার

আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ২১:৪৩

চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা

চকরিয়ায় নিজ ঘর থেকে জহিরুল ইসলাম রানা নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মগবাজার মাস্টার পাড়া (খামারপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। তবে লাশের পাশে তার লিখা চিরকুট পাওয়া গেছে। আত্মহত্যার ঘটনায় কাউকে দায়ী না করতে চিরকুটে লিখে গেছেন তিনি। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মুহাম্মদ যোবায়ের বলেন, যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। পরিবারের সিদ্ধান্তে পরবর্তী আইনি প্রদক্ষেপ নেওয়া হবে।