বাঁশখালীতে বিদ্যুত্স্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ২১:৪৩

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা

বাঁশখালী উপজেলায় বিদ্যুত্স্পৃষ্টে মো. বোরহান উদ্দীন নামের এক যুবক মারা গেছেন। উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা এলাকায় নিজ বাড়িতে বৃহস্পতিবার সকালে পানির পাম্পের সংযোগ দিতে গিয়ে তিনি মারা যান। বোরহান উদ্দীনের ভাই মাওলানা মিসবাহ উদ্দীন আরেফি বলেন, আমাদের বাড়ির পানির মোটর পাম্পে বিদ্যুতের সংযোগ দেওয়ার সময় বোরহান উদ্দীন বিদ্যুত্স্পৃষ্ট হন। পরে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।  

ইন্দুরকানীতে বিদ্যুত্স্পৃষ্টে

মুয়াজ্জিনের মৃত্যু

ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা জানান, ইন্দুরকানীতে আজান দিতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মসজিদে মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার গাবগাছিয়ার সিকদার বাড়ির মসজিদে আজান দিতে যান মুয়াজ্জিন আব্দুল আজিজ সিকদার। এ সময় মাইক সেটের মাইক্রোফোন হাতে নিলে তিনি বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মসজিদের মেঝেতে পড়ে যান। পরে মুসল্লিরা তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। আজিজ সিকদার গাবগাছিয়ার কাসেম আলী সিকদারের ছেলে।

ইন্দুরকানী থানার ওসি মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।