বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের বাস্কেটবলের পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। গতকাল ধানমন্ডির বাস্কেটবল জিমনেসিয়ামে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে বাংলাদেশ সেনাবাহিনীকে ৫৭-৫২ পয়েন্টে হারিয়ে স্বর্ণ পদক জিতেছে নৌবাহিনী। পাঁচ দিনের লড়াইয়ে সেনাবাহিনী রৌপ্য ও বিমান বাহিনীকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে রাজশাহী জেলা।
