দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবি

আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ২২:০৬

ইত্তেফাক রিপোর্ট

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দুর্নীতি থামানোর দাবিতে প্রতীকী অনশন করেছে নতুনধারা বাংলাদেশ-এনডিবি। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত প্রতীকী অনশনে সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, মো. শরীফ প্রমুখ বক্তব্য রাখেন। সংহতি প্রকাশ করেন অ্যাডভোকেট মুনাজ মনোয়ারা মুন্নী, আবুল হোসেন, ইভানা শাহীন প্রমুখ। বক্তারা বলেন, সাধারণ মানুষ সহায় সম্বল হারিয়ে এখন পথে বসছে অপরিকল্পিত রাষ্ট্রীয় ব্যবস্থার কারণে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ নির্মাণের জন্য সবার আগে দ্রব্যমূল্যের বাজার স্থিতিশীলকরণ, পরিবহন ভাড়ায় ভর্তুকি ও মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণসহ স্বাধীনতাবিরোধী, দুর্নীতিবাজ ও ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে হবে।