ইত্তেফাক রিপোর্ট
পল্লবী এলাকা থেকে দুলাল নামে এক ব্যাটারিচালিত ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে ইস্টার্ন হাউজিং এলাকার একটি খালি প্লট থেকে তার লাশ উদ্ধার করা হয়। জানা গেছে, শরীয়তপুরের নড়িয়া থানার বাসিন্দা দুলাল হাজারীবাগের ঝাউচর এলাকার একটি গ্যারেজে থেকে ইজিবাইক ভাড়ায় চালাতেন। নিহত দুলালের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। পল্লবী থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে পরিত্যক্ত প্লটে ফেলে দিয়ে ইজিবাইকটি নিয়ে পালিয়ে গেছে। এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না—তা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় নিহতের ছেলে রাজু মৈয়াল বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
