নাসিরনগরে আওয়ামী লীগের কার্যালয়ে হামলা, ভাঙচুর

আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ২২:৩৭

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমণ্ডলে বৃহস্পতিবার স্থানীয় আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। ভাঙচুরের পর কার্যালয়ের ভেতরে সবকিছু ছড়িয়ে-ছিটিয়ে আছে।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমণ্ডলে দুপুরে স্থানীয় আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের অভিযোগ হামলা-ভাঙচুরের সঙ্গে স্থানীয় জামায়াত-শিবিরের লোকজন জড়িত। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আরিচুল হক জানান, কারা হামলা চালিয়ে ভাঙচুর করেছে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।