মসজিদুল হারামে দিনে সর্বোচ্চ লাখ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন

আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ২২:৪৪

সৌদি আরবে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় মসজিদুল হারামে এক দিনে সর্বোচ্চ এক লাখ মুসল্লি নামাজ পড়তে পারবেন বলে জানিয়েছে সৌদির হজ ও ওমরা মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানায়, এবার রমজানে প্রতিদিন ৫০ হাজার মানুষ ওমরাহ পালন করতে পারবেন। গালফ নিউজ, হারামাইন শরিফাইনের খবরে বলা হয়, পবিত্র মসজিদে প্রবেশ করতে হলে অবশ্যই কোভিড টিকা নিতে হবে। অথবা যাদের শরীরে করোনার বিরুদ্ধে ইমিউনিটি তৈরি হয়েছে তারাই কেবল প্রবেশ করতে পারবেন। রমজানের শেষ ১০ দিনে মসজিদে অবস্থান করে ইতিকাফ পালন স্থগিত করা হয়েছে।