বিএসএমএমইউ ফিভার ক্লিনিকে ১০০ শয্যার করোনা ইউনিট চালু

আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ০০:২৩

করোনা ভাইরাসজনিত (কোভিড-১৯) সংক্রমণ বাড়ার পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ফিভার ক্লিনিকে চালু হলো ১০০ শয্যার করোনা ইউনিট। গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ সম্প্রসারিত এই করোনা ইউনিটের উদ্বোধন করেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ৫০টি শয্যা নিয়ে বেতার ভবনের করোনা ইউনিটে রোগী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। পরবর্তী সময়ে আরো ৫০টি শয্যা বাড়ানো হবে। চলতি বছরের গত ২৯ মার্চের পর এই হাসপাতালে ১০০টি শয্যা ও ২০টি কেবিন বাড়ানো হয়েছে। আইসিইউ বেড আরো ১০টি বাড়ানো হবে অর্থাত্ কোভিড ১৯-এর সংক্রমণ বাড়ার পরিপ্রেক্ষিতে অতিরিক্ত ১৫০টি করোনা বেড, ১০টি আইসিইউ বেড এবং ২০টি কেবিন বাড়ানো হবে।