বিজ্ঞান
মো. জুবায়ের আহমেদ, শিক্ষার্থী
সরকারি আদিতমারী গিরিজা শংকর মডেল স্কুল এন্ড কলেজ
উদ্ভিদ ও প্রাণীর
কোষীয় সংগঠন
ঁজুবায়ের-এর মতো তোমরাও চেষ্টা করো নিজে নিজে প্রশ্ন ও উত্তর তৈরি করতে। আর পাঠিয়ে দাও নিচের ঠিকানায়:
২৩। ক্রোমোপ্লাস্টিড কত প্রকার ও কী কী?
উত্তর:দুইপ্রকার। যথা:ক্লোরোপ্লাস্ট ও ক্রোমোপ্লাস্ট ।
২৪। ক্রোমোপ্লাস্টিড এর কয়টি অংশ?
উত্তর:তিনটি ।
২৫। মাইটোকন্ড্রিয়া কী ?
উত্তর:জীবের যাবতীয় বিপাকীয় কাজের শক্তির উত্স ।
২৬। মাইটোকন্ড্রিয়াকে কী বলা হয় ?
উত্তর:কোষের পাওয়ার হাউজ ।
২৭। মাইটোকন্ড্রিয়ার এক বচন কী ?
উত্তর:মাইটোকন্ড্রিয়ন ।
২৮। মাইটোকন্ড্রিয়া কেমন পর্দা দ্বারা আবৃত থাকে?
উত্তর:দ্বিস্তর ।
২৯। মাইটোকন্ড্রিয়ার বহিঃ পর্দাটি কেমন?
উত্তর:মসৃণ ।
৩০। গলজি বডি কী?
উত্তর:পর্দা ঘেরা গোলাকার বা সূত্রাকার অঙ্গাণু ।
৩১। গলজি বডির কাজ কী?
উত্তর:উেসচক, হরমোন ইত্যাদি ক্ষরণ করা ।
৩২। সেন্ট্রিওল কী?
উত্তর:প্রাণিকোষের নিউক্লিয়াসের কাছে দুটি ফাঁপা নলাকার বা দণ্ডাকার অঙ্গাণু।
৩৩। সেন্ট্রিওলের প্রধান কাজ কী?
উত্তর:প্রাণিকোষ বিভাজনের সময় অ্যাস্টার গঠন করা ।
৩৪। নিউক্লিয়াস কী?
উত্তর:প্রোটোপ্লাজমে পর্দা দিয়ে বেষ্টিত সর্বাপেক্ষা ঘন বস্তু ।
৩৫। নিউক্লিয়াস গঠনে কয়টি অংশ থাকে ?
উত্তর:চারটি ।
৩৬। কী দ্বারা নিউক্লিয়াস আবৃত থাকে?
উত্তর: সজীব ও দ্বিস্তর বিশিষ্ট পর্দা দিয়ে।
৩৭। নিউক্লিওপ্লাজম কী?
উত্তর:নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে আবৃত স্বচ্ছ, দানাদার ও জেলির মতো অর্ধ তরল পদার্থ ।
৩৮। নিউক্লিওজালিকা কী?
উত্তর:নিউক্লিওপ্লাজমে ভাসমান অবস্থায় প্যাঁচানো সুতার মতো গঠন।
৩৯। টিস্যু কাকে বলে?
উত্তর:কতগুলো কোষ একত্রিত হয়ে যখন একই ধরনের কাজ করে তখন তাকে টিস্যু বলে ।
৪০। টিস্যু প্রধানত কত প্রকার ও কী কী?
উত্তর:দুইপ্রকার। যথা:ভাজক টিস্যু ও স্থায়ী টিস্যু ।
৪১। ভাজক টিস্যু কী?
উত্তর:উদ্ভিদের দেহে যেসব টিস্যুর কোষের বিভাজন ক্ষমতা রয়েছে ।
৪২। ভাজক টিস্যু উদ্ভিদের কোন অঙ্গে অবস্থান করে?
উত্তর:বর্ধনশীল ।
