কামাল হোসাইন
শিশু গ্রন্থকুটির
প্রচ্ছদ ও অলংকরণ: গৌতম ঘোষ। মূল্য: ২০০ টাকা
ছোটু। মা নেই। বাবা থেকেও নেই। আছেন অসুস্থ দাদু। মানুষের কাছে চেয়েচিন্তে দিন যায়। এরকমই একটা দিন। রাজধানীর শাহবাগে সিগন্যালে দাঁড়িয়ে থাকা এক গাড়ির জানালায় টোকা দিয়ে ছোটু তার নতুন মায়ের খোঁজ পায়। সেই নতুন মা মিসেস তুলিকা চৌধুরী পরম আদরে নিজের মেয়ের মর্যাদা দিয়ে নিয়ে যান তাঁর বাড়িতে। আরো তিনটি গল্প রয়েছে এতে। ‘মুক্তির আনন্দ’ করোনাকালের এক কুকুর-মা এবং তার ছানাকে নিয়ে কাহিনি। ‘আলোর পাখিরা’-ও করোনার সময়ের। একদল তরুণ-তরুণী। যারা মহামারি করোনার থাবা থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ায় সাহায্যের পসরা নিয়ে। শেষ গল্প ‘ভূতের সঙ্গে হঠাত্ দেখা’। গল্পগুলো চার রঙে চিত্রিত।
