বিখ্যাত লেখক জেন অস্টেনের জনপ্রিয় উপন্যাস ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস’-এর অনুপ্রেরণায় মান-অভিমান নাটকটির চিত্রনাট্য লিখেছেন নাসিমুল হাসান এবং সংলাপ লিখেছেন সরোয়ার সৈকত। আশিস রায়ের পরিচালনায় নাটকটি প্রতিদিন সন্ধ্যা ৭টায় প্রচারিত হচ্ছে দীপ্ত টিভিতে। নাটকটির লাইন প্রোডিউসার হিসেবে রয়েছেন জাহিদুল ইসলাম জাহিদ। নাটকটিতে অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, তোফা হাসান, সমাপ্তি মাশুক, ইফফাত আরা তিথি, শাকিলা আক্তার, শিবলী নওমান, কাজী রাজু, মিলি বাশার, ইমিলা হকসহ অনেকে।
