মাছরাঙা টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান ‘সিঁথির অতিথি’তে আজ উপস্থিত থাকবেন ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী কুমার শানু। সিঁথি সাহার উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে রাত ১০টায়। স্ট্রিম ইয়ার্ড প্রযুক্তির মাধ্যমে মুম্বাই থেকে অনলাইনে অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন কুমার শানু। সিঁথির সঙ্গে আলাপনের পাশাপাশি জনপ্রিয় বেশকিছু গান গেয়ে শোনাবেন তিনি। এছাড়া কথা বলবেন করোনাকালীন জীবনযাত্রা, গানের বাইরে ব্যক্তি ও পারিবারিক জীবন এবং নতুন ভাবনা নিয়ে। রিয়াদ শিমুলের গ্রন্থনায় অনুষ্ঠানটি প্রযোজনা করবেন সাইফুল ইসলাম।
