কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা
কিশোরগঞ্জের রণচণ্ডী ইউনিয়নের পশ্চিম বদি মাঝাপাড়া গ্রামে একটি খালের ওপর ব্রিজ নির্মাণ করা হলেও ব্রিজের দুই পাশে সড়ক নির্মাণ করা হয়নি। ফলে ব্রিজটি এলাকাবাসীর কোনো কাজে আসছে না। তরিকুল, আবুল, হাসানসহ একাধিক বাসিন্দা জানান, ২০১৮-১৯ অর্থবছরে ব্রিজ নির্মাণ করা হয়। কিন্তু ব্রিজটি নির্মাণের দুই বছর পেরিয়ে গেলেও মূল সড়কটি নির্মাণ করা হয়নি। এ বিষয়ে এলজিইডির উপজেলা উপসহকারী প্রকৌশলী সাজেদুর রহমান জানান, ব্রিজের দুই পাশে আনোনমারি কলেজ থেকে পশ্চিম বদি মাঝাপাড়া পর্যন্ত সড়কটি নির্মাণের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পেলেই সড়কটি নির্মাণ করা হবে।
