ধামইরহাটে গাছে গাছে আমের গুটি

আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ২১:৩৩

ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা

ধামইরহাট উপজেলায় আমের মুকুল থেকে আসছে গুটি গুটি আম। আবহাওয়া অনুকূলে থাকলে এবার উপজেলায় আমের ভালো ফলন হবে বলে জানিয়েছেন স্থানীয় আম চাষিরা। স্থানীয় বাগান মালিক মোফাজ্জল হক সরকার বলেন, আবহাওয়া ভালো থাকায় আমার প্রায় পনেরো বিঘা বাগানের প্রতিটি গাছে এবার গুটি এসেছে। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর ভালো ফলন পাব। এ বিষয়ে উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, উপজেলায় ছোট-বড় প্রায় ১০০-১১০টি আমের বাগান রয়েছে। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এখন পর্যন্ত এসব গাছে কোনো ধরনের পোকা বা পচন ধরেনি।