সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু

আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ২১:৩৫

মাগুরা প্রতিনিধি

মাগুরা-মহম্মদপুর মহাসড়কের মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারক বিশ্বাস জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা জানান, ঢাকা-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাসস্ট্যান্ডের অদূরে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।  শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সোহাগ (২৭) উপজেলার ধানগড়া বাজারের দুলাল আকন্দের ছেলে। রায়গঞ্জ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।