শ্যামনগরে বিদ্যুত্স্পৃষ্টে শিশুর মৃত্যু

আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ২১:৩৫

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা

শ্যামনগরে বিদ্যুতের তার ছিঁড়ে আব্দুর রহমান (০৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার চুনার ব্রিজ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আব্দুর রহমান ঐ গ্রামের আব্দুল গফুর গাজীর ছেলে। নিহত শিশুর চাচা মিজানুর রহমান জানান, নিজ বাড়ির আঙিনায় খেলার সময় হঠাত্ বাড়ির ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তার ছিঁড়ে আব্দুর রহমানের গায়ের ওপরে পড়ে। পরিবারের লোকজন দ্রুত বিদ্যুত্স্পৃষ্ট শিশুটিকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন।