বামনা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বহিষ্কার

আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ২১:৩৬

বামনা (বরগুনা) সংবাদদাতা

বাংলাদেশ আওয়ামী যুবলীগের বরগুনা জেলার বামনা উপজেলা শাখার সাধারণ সম্পাদক তারিকুজ্জামান সোহাগকে দলীয় শৃঙ্খলা ভঙের অভিযোগে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার জেলা আওয়ামী যুবলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। একই বিজ্ঞপ্তিতে যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুল হুদা মুন ইম তালুকদারকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ বিষয়ে বরগুনা জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও পৌর মেয়র অ্যাড. কামরুল আহসান মহারাজ বলেন, দলীয় শৃঙ্খলা ভঙের অভিযোগে তারিকুজ্জামান সোহাগকে বহিষ্কার করা হয়েছে।