হোসেনপুরে বিদ্যুত্স্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ২১:৩৭

হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা

হোসেনপুর উপজেলায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে আজিজুল হক শরমুন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার  বিকালে  উপজেলার সিদলা ইউনিয়নের রানীখামার এলাকায় এ ঘটনা ঘটে। আজিজুল ঐ ইউনিয়নের চৌদার এলাকার গিয়াস উদ্দিনের ছেলে। তিনি নির্মাণ শ্রমিক ছিলেন। স্থানীয়রা জানান, বাড়ির পাশে রানীখামার এলাকার নির্মাণাধীন বাড়িতে কাজ করতে যান আজিজুল। বিকালে ঐ বাড়ির বিদ্যুত্সংযোগ লাইনের ত্রুটি সারাতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হন তিনি। তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। হোসেনপুর থানার ওসি শেখ মোস্তাফিজুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় কোন মামলা হয়নি।