জুডোতে সেরা বাংলাদেশ আনসার

আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ২২:০৮

বাংলাদেশ আনসারের দাপট দিয়ে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের জুডো ডিসিপ্লিনের  খেলা শেষ হয়েছে। মিরপুরের শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় (পুরুষ ও মহিলা) সর্বোচ্চ ৫টি স্বর্ণপদকসহ ৯টি পদক জিতেছে  বাংলাদেশ আনসার। গতকাল সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পদক ও সনদপত্র তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। গতকাল পুরুষ অনূর্ধ্ব-৭৩ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশ আনসারের নাদিম মোস্তফা। পুরুষ ঊর্ধ্ব-৭৩ কেজিতে স্বর্ণপদক জিতেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মো. আবুল কালাম আজাদ। মহিলা ঊর্ধ্ব-৫৭ কেজিতে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর তাহমিনা আক্তার লোপা।