বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে ভারোত্তোলন প্রতিযোগিতায় গতকাল পুরুষ বিভাগে পাঁচটি ও নারী বিভাগে চারটি রেকর্ড হয়েছে। পুরুষদের ঊর্ধ্ব-১০৯ কেজি ওজন বিভাগে স্ন্যাচ, ক্লিন অ্যান্ড জার্ক ও মোট ওজনে রেকর্ড গড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ফরহাদ আলী। ১০৯ কেজি ওজন বিভাগের ক্লিন অ্যান্ড জার্ক ও মোট ওজনে রেকর্ড গড়েছেন সেনাবাহিনীর আব্দুল্লাহ আল মোমিন। নারীদের ৮৭ কেজি ওজন বিভাগে স্ন্যাচ, ক্লিন অ্যান্ড জার্ক ও মোট ওজনে রেকর্ড গড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর তানিয়া খাতুন। নারীদের ঊর্ধ্ব-৮৭ কেজি ওজন বিভাগে স্ন্যাচে রেকর্ড গড়েছেন বাংলাদেশ আনসারের সোয়াইবা রোকাইয়া। ভারোত্তোলনের ২০ ইভেন্টে ১০টি করে স্বর্ণ জিতেছে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ আনসার।
