* সড়কে জুমার নামাজ আদায়। লকডাউনের মধ্যে সামাজিক দূরত্ব না রেখেই ইবাদত করছেন মুসল্লিরা। ৯ এপ্রিল ২০২১, নিউমার্কেট এলাকা (ছবি: আব্দুল গনি)

* ফুটওভার ব্রিজের ওপর ভিড়ভাট্টায় কেনাকাটা। লকডাউনের মধ্যে দোকান মালিক ও কর্মচারীদের আন্দোলনের মুখে চারদিন পর আবার দোকানপাট ও শপিং মল খুলেছে। ৯ এপ্রিল ২০২১, নিউমার্কেট (ছবি: আব্দুল গনি)

* ফুটওভার ব্রিজের ওপর ভিড়ভাট্টায় কেনাকাটা। লকডাউনের মধ্যে দোকান মালিক ও কর্মচারীদের আন্দোলনের মুখে চারদিন পর আবার দোকানপাট ও শপিং মল খুলেছে। ৯ এপ্রিল ২০২১, নিউমার্কেট (ছবি: আব্দুল গনি)

* স্বাস্থ্যবিধি মেনে শপিং মলে ঢুকতে দেওয়া হচ্ছে ক্রেতাদের। লকডাউনের মধ্যে দোকান মালিক ও কর্মচারীদের আন্দোলনের মুখে চারদিন পর আবার শপিং মল খুলেছে। ৯ এপ্রিল ২০২১, বসুন্ধরা সিটি শপিং মল (ছবি: ফোকাস বাংলা)

* সড়কের ওপর চলছে পোশাকের কেনাবেচা। লকডাউনের মধ্যে দোকান মালিক ও কর্মচারীদের আন্দোলনের মুখে চারদিন পর আবার দোকানপাট ও শপিং মল খুলেছে। ৯ এপ্রিল ২০২১, নিউমার্কেট (ছবি: আব্দুল গনি)

* অমর একুশে বইমেলায় দর্শনার্থীরা। লকডাউনের মধ্যে ছুটির দিনে প্রাণ ফিরে পেয়েছে এই আয়োজন। ৯ এপ্রিল ২০২১, সোহরাওয়ার্দী উদ্যান (ছবি: ফোকাস বাংলা)

* হাঁড়িতে নকশা করছেন রাজশাহীর পবা উপজেলার মৃৎশিল্পী সুশান্ত কুমার পাল। লকডাউনের কারণে গতবারের মতো এবারও পহেলা বৈশাখ উদযাপন হবে ভার্চুয়ালি। এ কারণে শহরে বেচাকেনা নেই। তবে কেউ কেউ বাড়িতে এসে কিনে নিয়ে যাবেন। ৯ এপ্রিল ২০২১, বসন্তপুর গ্রাম (ছবি: আজাহার উদ্দিন)

* যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরি ঢাকায় পৌঁছালে ফুলেল শুভেচ্ছা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ৯ এপ্রিল ২০২১, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (ছবি: ফোকাস বাংলা)

* যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘আনফিনিশড মেমোরিস’সহ কয়েকটি গ্রন্থ উপহার দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৯ এপ্রিল ২০২১, গণভবন (ছবি: ফোকাস বাংলা)

* যাত্রীশূন্য প্ল্যাটফর্মে একজন আনসার সদস্য। চারদিকে সুনসান নীরবতা। করোনা সংক্রমণ রোধে লকডাউনের মধ্যে বন্ধ রয়েছে দূরপাল্লার পরিবহন, ট্রেন ও লঞ্চ। ৯ এপ্রিল ২০২১, কমলাপুর রেলস্টেশন (ছবি: ফোকাস বাংলা)

* রাজধানীতে যাত্রী সংকটে ভুগছে যানবাহনগুলো। এ কারণে সড়কে যানবাহনের সংখ্যা খুবই সীমিত হয়ে পড়েছে। ৯ এপ্রিল ২০২১, মৌচাক ফ্লাইওভার (ছবি: পিবিএ)
’
* পুরান ঢাকায় যানবাহনসহ সবখানে স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে দেখা যায় ঢিলেঢালা ভাব। ৯ এপ্রিল ২০২১, ইংলিশ রোড (ছবি: ফোকাস বাংলা)

* রাজধানীতে টিসিবির গাড়ির সামনে নিত্যপণ্য কিনতে সাধারণ মানুষের ভিড় দেখা যায় প্রতিদিন। রমজান মাস উপলক্ষে স্বল্পমূল্যে খাদ্য সামগ্রী কিনতে সারিবেঁধে কয়েক ঘণ্টা দাঁড়িয়ে থাকেন অনেকে। ৯ এপ্রিল ২০২১, রামপুরা কাঁচাবাজার (ছবি: পিবিএ)

* দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সত্ত্বেও রাজধানীতে কমেছে দেশি মুরগির দাম। আগে কেজিপ্রতি ৩৮০ টাকা থাকলেও বর্তমানে ৩১০ টাকা দরে বিক্রি হচ্ছে। ৯ এপ্রিল ২০২১, রামপুরা কাঁচাবাজার (ছবি: পিবিএ)

* রাজধানীর বিভিন্ন জায়গার দোকানে দেশি-বিদেশি ফলের বিপুল সমাহার। আসন্ন রমজান মাসকে সামনে রেখে ব্যবসায়ীরা পসরা সাজিয়ে বসেছেন। ৯ এপ্রিল ২০২১, রামপুরা এলাকা (ছবি: পিবিএ)

* ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় শুটকি প্রক্রিয়াজাত হচ্ছে। শত বছর ধরে দেশীয় প্রজাতির মাছের শুটকি তৈরি হয় এখানে। আশুগঞ্জ থেকে বছরে ১৫০-২০০ কোটি টাকার শুটকি বাজারজাত করা হয়। ৯ এপ্রিল ২০২১, লালপুর শুটকি পল্লি (ছবি: ফোকাস বাংলা)

* বৃষ্টি না হওয়ায় বগুড়ার ধুনট উপজেলায় ডিজেলচালিত শ্যালো মেশিনের মাধ্যমে গভীর নলকূপ থেকে পানি তুলে ধানের জমিতে চলছে সেচের কাজ। ৯ এপ্রিল ২০২১, সরুগ্রাম (ছবি: পিবিএ)

* কক্সবাজার সমুদ্র সৈকতে মরা-পঁচা বিশালাকার তিমি। সাগরের জলে ভাসতে ভাসতে মৃত তিমিটি চলে এসেছে বালিয়াড়িতে। ৯ এপ্রিল ২০২১, মেরিন ড্রাইভ সংলগ্ন হিমছড়ি পয়েন্ট (ছবি: পিবিএ)
ইত্তেফাক/জেএইচ