মিয়ানমারে দুই বছরের মধ্যে নির্বাচন দেওয়ার ঘোষণা জান্তা সরকারের

আপডেট : ১০ এপ্রিল ২০২১, ০০:২৭

মিয়ানমারের সামরিক জান্তা সরকার আগামী দুই বছরের মধ্যে নির্বাচন দেওয়ার ঘোষনা দিয়েছে। গতকাল শুক্রবার রাজধানী নেপিদোতে এক সংবাদ সম্মেলনে সামরিক সরকারের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জ মিন তুন এ কথা বলেন। পহেলা ফেব্রুয়ারি অভ্যুত্থানের পর এই প্রথমবারের মতো সামরিক শাসকের পক্ষ থেকে নির্বাচনের ঘোষণা দেওয়া হলো।  সরকারের মন্ত্রণালয় ও ব্যাংকগুলো শিগগিরই পুরোপুরিভাবে আবার কার্যক্রম চালু করবে বলে জানান তিনি। তিনি দাবি করেন, সরকারের বিরুদ্ধে প্রতিবাদ ক্ষীণ হয়ে আসছে। যদিও গতকালও বিক্ষোভে গুলিতে দশজন নিহত হয়েছে। এদিকে মিয়ানমারে নিয়োজিত বিশ্বের ১৮টি দেশের রাষ্ট্রদূত এক বিবৃতিতে মিয়ানমারে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। -রয়টার্স