সুফিবাদ শান্তির ভিত্তি

আপডেট : ১০ এপ্রিল ২০২১, ১৩:৫৭

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর ভিত্তিক এনজিও জম্মু এন্ড কাশ্মীর ইয়োথ ডেভেলপমেন্ট ফোরাম (জেকেওয়াইডিএফ) সম্প্রতি সুফিবাদ নিয়ে একটি সম্মেলনের আয়োজন করেছে। যার প্রতিপাদ্য ছিলো শান্তি, ভ্রাতৃত্ব ও সহনশীলতা সৃষ্টিতে সুফিবাদের ভূমিকা।

জানা যায়, এই সম্মেলনের উদ্দেশ্য ছিলো শান্তি প্রতিষ্ঠা এবং মানুষের প্রতি সম্মান সৃষ্টিতে সুফিবাদের ভূমিকাকে তুলে ধরা।

সম্মেলনে বক্তারা সুফিবাদকে শান্তির ভিত্তি হিসেবে আখ্যা দিয়েছেন। জেকেওয়াইডিএফ-এর প্রতিষ্ঠাতা ফারুক গান্দেরবালি তাদের অন্যতম। কাশ্মিরের ঐতিহ্যের সঙ্গে সুফিবাদ কীভাবে অতপ্রতভাবে জড়িত তা তুলে ধরেন তিনি। এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় এর অনুশীলনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।

ইত্তেফাক/টিআর