মোস্তফা মামুন ক্রীড়া সাংবাদিক হিসেবে পরিচিত। কথাসাহিত্যিক হিসেবেও তার খ্যাতি রয়েছে। এবার বই মেলায় এসেছে তার নতুন বই ‘কৌতূহল থেকে কত কাণ্ড’। তার এই বইয়ের ভাষা যেমন সাবলীল তেমনি বাক্যগুলো ছোট ছোট।
ইত্তেফাক অনলাইন ইনচার্জ জনি হকের সঞ্চালনায় রাত ৭টায় ইত্তেফাকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে একসঙ্গে সরাসরি দেখা যাবে অনুষ্ঠানটি। মোস্তফা মামুনের কাছে কিছু জানতে চাইলে লিখতে পারেন মন্তব্যের ঘরে।
পেশায় সাংবাদিক মোস্তফা মামুন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ও স্নাতকোত্তর করেন। এর আগে পড়াশোনা করেছেন সিলেট ক্যাডেট কলেজে। জন্ম ও বেড়ে ওঠা মৌলভীবাজার কুলাউড়ায়। দৈনিক ভোরের কাগজ, প্রথম আলো, যায়যায়দিন, বিডিনিউজটোয়েন্টিফোর.কম-এর পর ২০০৯ থেকে আছেন দৈনিক কালের কণ্ঠের সঙ্গে।
ইত্তেফাক/বিএএফ
