আইরার সাফল্যে গর্বিত সৃজিত-মিথিলা

আপডেট : ১০ এপ্রিল ২০২১, ২১:০৪

স্কুলে আয়োজিত বক্তৃতা প্রতিযোগিতা পুরস্কার জিতে নিলো মিথিলার ছোট্ট মেয়ে আইরা। আর সেকথাই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন গর্বিত বাবা-মা সৃজিত মুখোপাধ্যায় ও রাফিয়াত রশিদ মিথিলা।

মিথিলা তার টুইটার পোস্টে লিখেছেন, ‘আমার মেয়ে স্কুলের তরফে আয়োজিত ইংরাজিতে বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে। আর বাংলায় বক্তৃতা প্রতিযোগিতায় তৃতীয় স্থান পেয়েছে।’ হ্যাশ ট্যাগ দিয়ে মিথিলা লিখেছেন, ‘আমি একজন গর্বিত মা’।

আইরা তেহরিম খান কলকাতা ইন্টারন্যাশনাল স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী।

আইরা সাফল্যে গর্বিত সৃজিত মুখোপাধ্যায়ও। অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন আইরার সাফল্যের বিষয়টি। স্কুলের পক্ষ থেকে পাওয়া আইরার দুই প্রশংসাপত্র এবং স্মারকের ছবি শেয়ার করে সৃজিত লিখেছেন, ‘গর্বিত বাবা’।

২০১৯ সালের ৭ ডিসেম্বের আইনি বিবাহ সারেন পরিচালর সৃজিত মুখোপাধ্যায় এবং বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রাশিদ মিথিলা। মিথিলার একমাত্র মেয়ে ছোট্ট আইরা তাদের কাছে কলকাতাতেই থাকে।

ইত্তেফাক/বিএএফ