বিজ্ঞান
এলভিনা এরশাদ এরিশা
হাতিবান্ধা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়
বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ
১। প্রশ্ন: বিজ্ঞান কী?
উত্তর:বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞান, যা পর্যবেক্ষণ ও পরীক্ষণ দ্বারা সমর্থিত।
২। প্রশ্ন:পরিমাপের একক কী?
উত্তর:যে নির্দিষ্ট পরিমাণের সাথে তুলনা করে কোনো ভৌত রাশির পরিমাপ করা হয় তাই পরিমাপের একক।
৩। প্রশ্ন:যৌগিক একক কী?
উত্তর:একাধিক মৌলিক এককের সমন্বিত এককই যৌগিক একক।
৪। প্রশ্ন:তড়িত্ প্রবাহের এককের নাম কী?
উত্তর:তড়িত্ প্রবাহের এককের নাম অ্যাম্পিয়ার।
৫। প্রশ্ন:গ্রাম কী?
উত্তর:গ্রাম হচ্ছে ভর পরিমাপের একক।
৬। প্রশ্ন:F.P.S পদ্ধতির অর্থ কী?
উত্তর: F.P.S পদ্ধতির অর্থ হলোফুট-পাউন্ড-সেকেন্ড (Foot-Pound-Second) পদ্ধতি। এটি দৈর্ঘ, ভর ও সময় পরিমাপের ব্রিটিশ পদ্ধতি।
৭। প্রশ্ন:কত কুইন্টালে এক মেট্রিক টন?
উত্তর:১০ কুইন্টালে এক মেট্রিক টন।
৮। প্রশ্ন:পরিমাপ কী?
উত্তর: কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা হলো পরিমাপ।
৯।। প্রশ্ন:এসআই কী?
উত্তর: এসআই হচ্ছে ইন্টারন্যাশনার সিস্টেমস অব ইউনিট এর সংক্ষিপ্তরূপ। বাংলায় একে বলা হয় এককের আন্তর্জাতিক পদ্ধতি।
১০। প্রশ্ন:ঘনবস্তু কী?
উত্তর:যে বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা রয়েছে তাই ঘনবস্তু।
১১। সিসি কী ধরনের একক?
উত্তর:সিসি একটি যৌগিক একক। তরল পদার্থ পরিমাপে এটি ব্যবহূত হয়।
১২। প্রশ্ন:তাপমাত্রা পরিমাপের একক কী?
উত্তর: তাপমাত্রা পরিমাপের এসআই একক কেলভিন। তাছাড়া সেলসিয়াস বা সেন্টিগ্রেড ও ফারেনহাইট এ দুটি একক ও ব্যবহূত হয়।
১২। প্রশ্ন:যৌগিক একক কী?
উত্তর:একাধিক মৌলিক এককের সমন্বিত এককই যৌগিক একক।
১৩। বৈজ্ঞানিক প্রক্রিয়া বলতে কী বোঝ?
উত্তর:যে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে কোনো সমস্যা নির্বাচনের পর ফলাফল প্রকাশ করে বিজ্ঞানের জ্ঞান অর্জন করা যায় তাই বৈজ্ঞানিক প্রক্রিয়া।
১৩। প্রশ্ন:আলোক উজ্জ্বল্যের একক কী?
উত্তর:আলোক উজ্জ্বল্যের একক ক্যান্ডেলা।
১৪। প্রশ্ন:বৈজ্ঞানিক প্রক্রিয়া বলতে কী বোঝ?
উত্তর:যে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে কোনো সমস্যা নির্বাচনের পর ফলাফল প্রকাশ করে বিজ্ঞানের জ্ঞান অর্জন করা যায় তাই বৈজ্ঞানিক প্রক্রিয়া।
