একচেটিয়া ব্যবসা রোধে করা নীতি লঙ্ঘন এবং বাজারে নিজের প্রভাবশালী অবস্থানের অপব্যবহারের দায়ে ই-কমার্স কোম্পানি আলিবাবা গ্রুপ হোল্ডিং লিমিটেডকে ২৭৫ কোটি ডলার জরিমানা করেছে চীনের নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। রয়টার্স
দেশটিতে এর আগে কখনোই এত বিপুল পরিমাণ অর্থ জরিমানা করা হয়নি। তবে বিশাল অংকের এ জরিমানাও আলিবাবার গায়ে লাগার কথা নয়। তাদেরকে যে টাকা জরিমানা দিতে হচ্ছে, তা তাদের ২০১৯ সালের আয়ের ৪ শতাংশের কাছাকাছি। গত কয়েক বছর ধরে চীন তাদের দেশি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর কঠোর নজরদারি চালাচ্ছে; তারই ধারাবাহিকতায় আলিবাবাকে এ জরিমানা করা হয়েছে বলে ধারণা পর্যবেক্ষকদের।
