চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
চন্দনাইশের বরুমতি খালের বেড়িবাঁধটি গত বছরের বন্যায় ভেঙে গেলেও এখন অবধি সংস্কার করা হয়নি। ফলে চরম ভোগন্তি পোহাতে হচ্ছে খালের তীরবর্তী মানুষকে। তারা বলছেন, শিগগিরই বেড়িবাঁধটি সংস্কার করা না হলে আগামী বর্ষায় ভাঙা অংশ দিয়ে এলাকায় পানি ঢুকে বাড়িঘর, রাস্তাঘাট ও ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হবে। এ ব্যাপারে বরকল ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, বাঁধটি সংস্কারের জন্য স্থানীয় এমপির সুপারিশক্রমে পানিসম্পদ মন্ত্রণালয় বরাবরে আবেদন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন বলেন, স্থানীয়দের দুর্ভোগ লাগবে বেড়িবাঁধটি জরুরি ভিত্তিতে সংস্কার করা প্রয়োজন হয়ে পড়েছে।
