ব্রিজের পাটাতন ভেঙে মরণফাঁদ

আপডেট : ১০ এপ্রিল ২০২১, ২১:৫২

চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা

চাটখিলে দশঘরিয়া বাজারের পশ্চিম পাশে মূল সড়কে সংযুক্ত এলজিইডির আওতাধীন ব্রিজের পাটাতন ভেঙে মরণফাঁদে পরিণত হয়েছে। বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন জানান, এটি সংস্কার বা ভেঙে নতুন ব্রিজ করে চলাচলে উপযোগী করার জন্য কয়েক বার প্রশাসনকে জানিয়েছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বাজার পরিচালনা কমিটির সভাপতি বাহার আলম মুন্সী জানান, ব্রিজটি সংস্কারসহ বিভিন্ন সমস্যার বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনকে জানিয়েছেন। এলজিইডির উপজেলা নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম জানান, ব্রিজটি সম্পর্কে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন তিনি।