লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
লোহাগাড়ায় শনিবার মাস্ক না পরায় ২৪ জনকে ৭ হাজার ৮৪০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বটতলী স্টেশনের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. খোরশেদ আলম চৌধুরী। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খোরশেদ আলম চৌধুরী জানান, স্বাস্থ্যবিধি না মানায় সংক্রমণ রোগ নিয়ন্ত্রণ আইন মতে ২৪ জনকে ঐ জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।
