স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুর নগরীর মাহিগঞ্জে আসরিফা খাতুন (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী রবিউল ইসলামকে আটক করা হয়েছে। আটক রবিউল ঐ এলাকার ইসমাইল হোসেনের ছেলে। শুক্রবার রাত ৮টার দিকে নগরীর মাহিগঞ্জ নাছনিয়ার বিল বস্তি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুুুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে রংপুর মেট্রো পলিটন পুলিশের মাহিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রোকনুজ্জামান বলেন, ঘটনার পর স্বামী রবিউল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এটি হত্যা না কি আত্মহত্যা, তা খতিয়ে দেখা হচ্ছে।
