সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা
সীতাকুণ্ডে পুকুর থেকে জয়নাল আবেদীন (২৭) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত জয়নাল উপজেলার বাড়বকুণ্ড তেকলিপাড়া গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, দুই কন্যা সন্তানের জনক জয়নাল আবেদীন সবজির ব্যবসা করতেন। সম্প্রতি স্ত্রী রিমা আক্তারের পরকীয়ার জেরে তাদের মধ্যে মনমালিন্যের সৃষ্টি হয়। স্থানীয় ইউপি মেম্বার মো. আরাফাত মুন্না বলেন, নিহতের স্ত্রীকে পরকীয়া থেকে ফিরানোর জন্য সামাজিকভাবে কয়েক দফা সালিশ বৈঠক হয়। সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, জয়নালের লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়। স্ত্রী রিমা আক্তারকে পালিয়ে যাওয়ার সময় বাড়বকুণ্ড বাজার থেকে আটক করা হয়।
