পাটখেত থেকে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ১০ এপ্রিল ২০২১, ২১:৫৫

কিশোরগঞ্জ প্রতিনিধি

জেলার অষ্টগ্রাম উপজেলার পরাশরপাড়া ঘোষহাটি গ্রামের পাটখেত থেকে কাকান মিয়া নামের এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। শনিবার সকালে লাশটি উদ্ধার করে পুলিশ। কাকান মিয়া ঐ গ্রামের লালচান মিয়ার ছেলে।  অষ্টগ্রাম থানার ওসি কামরুল ইসলাম মোল্লা জানান, ঐ যুবককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা অধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।