চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ওপর দিয়ে গেছে ধনাগোদা নদী। গত ১০-১২ বছর নদীটি অনবরত ভাঙনের মধ্যে আছে। ইতিমধ্যে অনেক ঘর-বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সম্প্রতি ভাঙনের ফলে স্কুল ও সেতু হুমকির মুখে আছে। এ অবস্থায় নদী ভাঙন রোধ করা না গেলে ঘর-বাড়ি, স্কুল ও সেতু নদীতে বিলীন হয়ে যাবে। এসব রক্ষা করতে হলে ব্লক দিয়ে বেড়িবাঁধ এবং নদীর তীর দ্রুত সংরক্ষণ করতে হবে। স্থানীয় সরকার ও যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করছি বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার জন্যে।
মো. আনিসুল ইসলাম
বিষ্ণুপুর, চাঁদপুর
