ক্যাপশন নিউজ

আপডেট : ১০ এপ্রিল ২০২১, ২২:০২

বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তাদের ভর্তি ফি, টিউশন ফিসহ সব ধরনের ফি বিকাশের মাধ্যমে পরিশোধ করতে পারবেন। সম্প্র্রতি এ সেবার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. চৌধুরী মফিজুর রহমান, ট্রেজারার ড. মীর ওবায়দুর রহমান এবং বিকাশের হেড অব স্ট্র্যাটেজি অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট আলী আহম্মেদ, ডেপুটি জেনারেল ম্যানেজার (এডুকেশন পেমেন্ট) মো. মাহবুবুর রহমান চৌধুরী

 

০০০

 

রপ্তানিমুখী শিল্পের প্রযুক্তিগত উন্নয়ন ও আপগ্রেডেশনে পুনঃ অর্থায়নের সুবিধা দিতে প্রাইম ব্যাংক সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাসের। প্রাইম ব্যাংকের এমডি ও সিইও হাসান ও. রশীদ এবং বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্সিং বিভাগের জিএম খন্দকার মোর্শেদ মিল্লাত চুক্তিপত্রে স্বাক্ষর করেন