সপ্তাহ জুড়ে শেয়ারবাজারে সাড়ে ৫০০ কোটি টাকার মূলধন ফিরেছে

আপডেট : ১০ এপ্রিল ২০২১, ২২:০৩

ইত্তেফাক রিপোর্ট

আগের সপ্তাহের মতো বিদায়ী সপ্তাহেও পতন হয়েছে শেয়ারবাজারে। সপ্তাহটিতে প্রধান প্রধান সূচক কমেছে। একই সঙ্গে কমেছে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। আর সপ্তাহটিতে বিনিয়োকারীরা সাড়ে ৫০০ কোটি টাকা মূলধন ফিরে পেয়েছে। গত সপ্তাহের প্রথম কার্যদিবস অর্থাত্ রবিবার বাদে বাকি চার দিনই ছিল লকডাউন। গত সপ্তাহে পাঁচ দিনের মধ্যে তিন দিন বাজার ঊর্ধ্বমুখী ছিল। রবিবার ও বৃহস্পতিবার শেয়ারবাজারে পতন হয়েছে।

জানা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৫৮ হাজার ৬৮০ কোটি ৫০ লাখ ২৮ হাজার টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৪ লাখ ৫৯ হাজার ২৩৯ কোটি ৯৮ লাখ ৫৯ হাজার টাকায়। অর্থাত্ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীরা ৫৫৯ কোটি ৪৮ লাখ ৩১ হাজার টাকা বাজার মূলধন ফিরে পেয়েছে।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ৩২৪ কোটি ৬৩ লাখ ৫৩ হাজার ২৯ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ২৯৫ কোটি ৮১ লাখ ৬২ হাজার ৬৮৫ টাকা বা ১৪ দশমিক ৫৮ শতাংশ বেশি হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ২৮ কোটি ৮১ লাখ ৯০ হাজার ৩৪৪ টাকার।

ডিএসইতে বিদায়ী সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৪৬৪ কোটি ৯২ লাখ ৭০ হাজার ৬০৬ টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৫০৭ কোটি ২০ লাখ ৪৭ হাজার ৫৮৬ টাকার। অর্থাত্ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ৪২ কোটি ২৭ লাখ ৭৬ হাজার ৯৮০ টাকা কম হয়েছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫ দশমিক ৭৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৩০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৫৪ দশমিক ৭৮ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪ দশমিক ৮৮ পয়েন্ট বা শূন্য দশমিক ৪১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৯৭ দশমিক ৬৬ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৭ দশমিক ০৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৬ শতাংশ বেড়ে দাঁড়িয়ে ১ হাজার ৯৯০ দশমিক ৩৯ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৬৭টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১০৮টির বা ২৯ দশমিক ৪৩ শতাংশের, কমেছে ২০৫টির বা ৫৫ দশমিক ৮৬ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির বা ১৪ দশমিক ৭১ শতাংশের শেয়ার ও ইউনিট দর। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৯৭ কোটি ৫৫ লাখ ৬১ হাজার ৯২ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৩১ কোটি ৩৬ লাখ ৯৪ হাজার ৫১১ টাকার। অর্থাত্ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ১৬৬ কোটি ১৮ লাখ ৬৬ হাজার ৫৮১ টাকা বা ১২৬ শতাংশ বেড়েছে।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৫ দশমিক ৩৬ পয়েন্ট বা শূন্য দশমিক ১৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ২৩১ দশমিক ০৫ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ১২ দশমিক ৬৪ পয়েন্ট বা শূন্য দশমিক ১৩ শতাংশ এবং সিএসআই ১১ দশমিক ২৭ পন্টে কমে দাঁড়িয়েছে যথাক্রমে ৯ হাজার ১৯০ দশমিক ৪২ পয়েন্ট এবং ৯৬৭ দশমিক ২৪ পয়েন্টে। এছাড়া অপর দুই সূচকের মধ্যে সিএসই-৩০ সূচক ৯০ দশমিক ৮৮ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৮ শতাংশ এবং সিএসই-৫০ সূচক শূন্য দশমিক ৮১ পয়েন্ট বা শূন্য দশমিক ০৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ৬৯৪ দশমিক ৮১ পয়েন্ট এবং ১ হাজার ১৫৬ দশমিক ৪১ পয়েন্টে।

সপ্তাহ জুড়ে সিএসইতে ২৮৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯১টির বা ৩১ দশমিক ৯৩ শতাংশের দর বেড়েছে, ১৪৭টির বা ৫১ দশমিক ৫৮ শতাংশের কমেছে এবং ৪৭টির বা ১৬ দশমিক ৪৯ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।