স্পোর্টস ডেস্ক
ইউরোপের ১২টি শহর জুড়ে আয়োজিত হওয়ার কথা এবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। এই ১২ শহরের ১২টি ভেন্যুর মধ্যে আটটিতে দর্শক থাকবে বলে নিশ্চিত করেছে উয়েফা। ইউরো ২০২০, করোনা অতিমারির জন্য এক বছর দেরি। এ বছরের ১১ জুন থেকে ১১ জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আয়োজক শহরগুলো সমর্থকদের প্রবেশাধিকার দিবে কিনা, দিলে সে সংক্রান্ত বিস্তারিত পরিকল্পনা উয়েফাকে পেশ করতে বলা হয়েছিল ৭ এপ্রিলের মধ্যে। লন্ডন, গ্লাসগো, অ্যামস্টারডাম, কোপেনহেগেন, সেন্ট পিটার্সবার্গ, বুদাপেস্ট, বাকু এবং বুখারেস্ট—এই আটটি শহরের পরিকল্পনার অনুমোদন দিয়েছে উয়েফা। অন্য চার শহর মিউনিখ, রোম, বিলবাও ও ডাবলিনকে বাড়তি তথ্য দেওয়ার জন্য ১৯ এপ্রিল পর্যন্ত সময় দিয়েছে উয়েফা। এরপর এই চার শহরে ম্যাচ আয়োজিত হবে কি না, সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে উয়েফা।
