মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের মধুখালীতে দাহমাসি জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মালিক পক্ষ বিনা নোটিশে মিল বন্ধ করে দেওয়ায় শ্রমিক অসন্তোষ সৃষ্টি হয়। এ সংবাদ সংগ্রহ করতে গিয়ে মালিকের নির্দেশে সাংবাদিকদের ওপর সন্ত্রাসীদের হামলা, ক্যামেরা ভাঙচুর এবং মিলের অফিসে অবরুদ্ধ করে শারীরিক লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ সময় ৯৯৯ ও মধুখালী উপজেলা নির্বাহী অফিসারকে জানালে পুলিশ এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ঐ দুই সাংবাদিককে উদ্ধার করে। ১০/১২ জন সাংবাদিককে লাঞ্ছিত করা হয়। এ ব্যাপারে লাঞ্ছিত জয়যাত্রা টেলিভিশনের প্রতিনিধি মেহেদী হাসান পলাশ মধুখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জুট মিলের ম্যানেজারের মো. কামাল হোসেন বলেন, ভুয়া সাংবাদিক মনে করে শ্রমিকদের মধ্যে ঠেলাঠেলি হয়েছে। পরে পুলিশ ও স্থানীয় চেয়ারম্যান সাংবাদিকদের নিয়ে গেছে। তেমন কিছু হয়নি। বিষয়টি মীমাংসার কথা চলছে।
মধুখালী থানা ওসি (তদন্ত) ও ভারপ্রাপ্ত কর্মকর্তা রথিন্দ্র নাথ তরফদার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।
