নরসিংদী প্রতিনিধি
অসহায় পরিবারের মধ্যে ‘প্রধানমন্ত্রীর উপহার’ প্রদান উপলক্ষ্যে গতকাল শনিবার নরসিংদীর সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন প্রধান অতিথি ছিলেন। নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, জেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার আব্দুল মোতালিব পাঠান, সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কফিল উদ্দিন বাচ্চু, মেহেরপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ মাহবুবুল হাসান, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহ আলম মিয়া প্রমুখ।
প্রথম ধাপে মেহেরপাড়া ইউনিয়নের ১০ জন এবং পর্যায়ক্রমে জেলার ৩৭ হাজার ৮০০ অসহায় পরিবারকে এ উপহার প্রদান করা হবে।
