শোক সংবাদ

আপডেট : ১০ এপ্রিল ২০২১, ২২:১৬

রাবেয়া বেগম

এশিয়ান টিভির সিনিয়র রিপোর্টার রাকিবুল ইসলাম মানিকের মা রাবেয়া বেগম (৬১) শুক্রবার রাতে ময়মনসিংহ জেলার গৌরীপুরে নিজ বাড়িতে হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্ল­াহে... রাজিউন)। তিনি এক পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদজোহর নামাজে জানাজা শেষে গৌরীপুরে নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খান, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি মিজান মালিক ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফ পৃথক বিবৃতিতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।

কল্পনা বানু

বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সিনিয়র রিপোর্টার, ডিআরইউর সাবেক আপ্যায়ন সম্পাদক ও ক্র্যাবের সাবেক অর্থ সম্পাদক মোস্তফা কাজলের মা কল্পনা বানু (৭৮) শুক্রবার দিবাগত রাতে মিরপুরের বাসায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে... রাজিউন)। মৃত্যুকালে তিনি চার পুত্রসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদজোহর নামাজে জানাজার পর তাকে মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খান, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি মিজান মালিক ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফ পৃথক বিবৃতিতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।