এজাহারভুক্ত আরেক আসামি গ্রেফতার

আপডেট : ১০ এপ্রিল ২০২১, ২২:৪১

সুনামগঞ্জের শাল্লা উপজেলার হিন্দু অধ্যুষিত নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের ওপর হামলা লুটপাট ও ভাঙচুরের ঘটনার মামলায় এজাহারভুক্ত আরো এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামির নাম এরশাদ মিয়া (৪৫)। তিনি শাল্লা থানার হবিবপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের শাহেদ আলীর ছেলে। এরশাদ মিয়া মামলার ৪০ নম্বর আসামি।

শুক্রবার রাতে অভিযান চালিয়ে শাল্লা থানার পুলিশ এরশাদ মিয়াকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম। নোয়াগাঁও গ্রামের হামলার ঘটনায় শনিবার পর্যন্ত এরশাদ মিয়াসহ মোট ৩৯ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।