কোটালীপাড়া কৃষক লীগের কমিটি নিয়ে তদন্ত কমিটি

আপডেট : ১১ এপ্রিল ২০২১, ০০:২০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি জঙ্গিনেতা মুফতি হান্নান মুন্সির আপন খালাত ভাই ও বিএনপি নেতা মুন্সি সরাফত হোসেনের আপন ভাই মুন্সি মাহফুজ হাসানাত কামরুলকে সভাপতি করে কোটালীপাড়া উপজেলা কৃষক লীগের কমিটি গঠন করায় পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে কেন্দ্রীয় কৃষক লীগ। 

গত শুক্রবার (৯ এপ্রিল) কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ শরীফ আশরাফ আলীকে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি এম এ ওয়াদুদ, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক ও সদস্য মো. সিরাজুল ইসলাম।