বিজ্ঞান
এলভিনা এরশাদ এরিশা
হাতিবান্ধা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়
বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ
১৫। প্রশ্ন:মৌলিক একক কাকে বলে?
উত্তর:যেসব রাশির একক অন্য রাশির এককের উপর নির্ভর করে না বরং ঐ সব রাশির এককের সাহায্যে অন্য রাশির একক নির্ণয় করা যায় সে সব রাশির একককে মৌলিক একক বলে।
১৬। প্রশ্ন:বিজ্ঞান মনস্ক কাকে বলে?
উত্তর:যুক্তিযুক্তভাবে চিন্তা করা, অপরের মতামতের মূল্য দেওয়া এবং নিজের ভুল স্বীকার করাকে বিজ্ঞান মনস্ক বলে।
১৭। প্রশ্ন:পরীক্ষণ কী?
উত্তর:পরীক্ষণ হলো বিজ্ঞানের নতুন জ্ঞান পাওয়ার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি।
১৮। প্রশ্ন:রাশি কী?
উত্তর:আমরা যা পরিমাপ করি তাই রাশি।
১৯। প্রশ্ন:এসআই পদ্ধতিতে পদার্থের পরিমাণের একক কী?
উত্তর:এসআই পদ্ধতিতে পদার্থের পরিমাণের একক মোল।
২০। প্রশ্ন:এক মেট্রিক টনে কত কিলোগ্রাম হয়?
উত্তর:এক মেট্রিক টনে ১০০০ কিলোগ্রাম হয়।
২১। প্রশ্ন:মৌলিক একক কয়টি?
উত্তর:মৌলিক একক সাতটি।
২২। ভরের এসআই একক কী?
উত্তর:ভরের এসআই একক কিলোগ্রাম।
২৩। প্রশ্ন:সময়ের একক কী?
উত্তর:সময় পরিমাপের সকল পদ্ধতিতেই একক হলো সেকেন্ড।
২৪। প্রশ্ন:এক সৌর দিন কী?
উত্তর:পৃথিবী নিজ অক্ষের চারপাশে ঘুরে এসে একই অবস্থানে পুনরায় ফিরে আসতে যে সময় লাগে তাহলো এক সৌরদিন।

