নতুন বই

বিন্দু বিসর্গের দ্বন্দ্ব

আপডেট : ১১ এপ্রিল ২০২১, ২০:১৪

কাঞ্চন রানী দত্ত

বইপুস্তক প্রকাশন

প্রচ্ছদ: নিয়াজ চৌধুরী তুলি। মূল্য: ১৮০ টাকা

 

জীবনের চাওয়া-পাওয়া, গতি-প্রকৃতি, ভালোলাগা, মন্দলাগা সময়ের সঙ্গে সঙ্গে পালটে যায়। সেই পরিবর্তিত পটভূমিতে নারী-পুরুষের সম্পর্কের বাঁধন, টানাপড়েন, নিকটজনের চরম স্বার্থপরতা, সব বাধা ঠেলে নারীর ঘুরে দাঁড়ানোর চেষ্টা। দৃষ্টিনন্দন দালানের অন্তঃপুরীতে কষ্টের ঘনঘটা, বৃদ্ধকালে সন্তানদের অবহেলা, গ্রাম্য কূটচালের রীতি-নীতি, শহরের যান্ত্রিকতা, বিভিন্ন বিষয়ে সমাজের দ্বিধা-বিভক্তি নিয়েই জীবনের ছুটে চলা। মেয়ের প্রতি বাবার কড়া শাসন, বন্ধুর প্রতি কৃতজ্ঞতা, সম্পর্কের মধুরতা থেকে শুরু করে তিক্ততা, সুবিধাবাদী আচরণ, নীড় বিহীন পথমানুষ, আঘাত জর্জরিত হূদয়ের ক্ষত, মানসিক দূরত্বের এক অবিচ্ছেদ্য মিলনগাথা। প্রথাগত ধ্যানধারণার প্রাচীর ডিঙিয়ে নারীর স্বপ্নবুনন, অত্মনির্ভরশীলতা, প্রতিনিয়ত বদলে যাওয়া সমাজের সঙ্গে সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা—১৬টি গল্পের সংগ্রহ এই বই।