আপনার রাশিফল

আপডেট : ১১ এপ্রিল ২০২১, ২০:১৯

মুহম্মদ আনিসুল হক

১২ এপ্রিল ২০২১ খ্রিষ্টাব্দ, সোমবার

আজ ২৯ চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ এবং ২৮ শাবান ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৫৩ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ২১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: মঙ্গল ও বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা: ৩ ও ৯। শুভ বার: মঙ্গল ও বৃহস্পতি। শুভ রত্ন: রক্তপ্রবাল ও পোখরাজ। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

শরীর ভালো থাকতে পারে। নিজের প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পাবে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। ব্যবসায়িক দিক ভালো যাবে।        

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে। মিতব্যয়ী হওয়ার চেষ্টা করুন। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বাড়তে পারে। রাজনীতিবিদদের জন্য সময় অনুকূল থাকতে পারে। কোনো আশা পূরণ হতে পারে। সাংগঠনিক কাজে সুফল পাবেন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। পিতৃস্বাস্থ্য ভালো থাকবে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। কোনো আশা পূরণ হতে পারে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। উচ্চশিক্ষার জন্য বিদেশযাত্রা হতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন। সামাজিক সংকট এড়িয়ে চলার চেষ্টা করুন। রিপুকে সংযত রাখুন। অন্যথায় সুনাম প্রশ্নবিদ্ধ হতে পারে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। বিক্রি-বাণিজ্যে লাভযোগ আছে। অংশীদারি ব্যবসায় নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

কর্মস্থলে কর্তৃপক্ষের সঙ্গে মতানৈক্য এড়িয়ে চলার চেষ্টা করুন। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। অসুস্থবোধ করতে পারেন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহবোধ করতে পারেন। নিজের মতামত স্পষ্টভাবে প্রকাশ করুন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

মায়ের শারীরিক অবস্থা ভালো থাকতে পারে। মন ভালো থাকবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। বিলাসদ্রব্য ক্রয় করতে পারেন। পড়াশোনার প্রতি আগ্রহ বাড়তে পারে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

কারো সঙ্গে আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠতে পারে। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন। প্রয়োজনে  প্রতিবেশীদের সহযোগিতা পেতে পারেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ সমুন্নত থকতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। পাওনা টাকা আদায় হতে পারে। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন।